মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে সিনিয়র পদে নিয়োগ, আবেদনে বয়সসীমা নেই
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি তাদের ডেপুটি হেড অব এসএমই অ্যান্ড এগ্রি ব্যাংকিং ডিভিশন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ জুন ২০২৬ এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি ডেপুটি হেড অব এসএমই অ্যান্ড এগ্রি ব্যাংকিং ডিভিশন পদে জনবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। গত ১৪ জুন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ জুন ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
এই পদের জন্য প্রার্থীকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এছাড়াও এসএমই ও কৃষি ঋণ, ঋণ ঝুঁকি মূল্যায়ন এবং নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা সম্পর্কে ভালো জ্ঞান থাকা প্রয়োজন। কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদনের যোগ্যতা অর্জন করা যাবে।
নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনের ক্ষেত্রে কোনো বয়সসীমা উল্লেখ করা হয়নি। ঢাকায় কর্মস্থল হবে এবং বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।