সব সংবাদ
জাতীয়

নেত্রকোণায় ১৩ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

নেত্রকোণার পূর্বধলায় একজন পিতা তার ১৩ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ অভিযুক্ত সজিতকে (৩০) গ্রেপ্তার করেছে। প্রতিবেশীদের চিৎকারে এসে আটক করার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।

নেত্রকোণার পূর্বধলায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। মেয়েটির আর কোনো আত্মীয় না থাকায় প্রতিবেশী মাইদুজ্জামান সরকার শনিবার মামলা করেছেন। অভিযুক্ত সজিতকে (৩০) গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মামলার এজাহার ও থানা সূত্রে জানা যায়, গত ২৬ জুন দিবাগত রাতে এই ধর্ষণের ঘটনা ঘটে। এজাহারে বলা হয়েছে, মাদকাসক্ত সজিতের সঙ্গে টিকতে না পেরে ৬ মাস আগে মেয়েটির মা অন্যত্র চলে যায়। ২৬ জুন রাতে সজিত তার ১৩ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এসে সজিতকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে। ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, জিজ্ঞাসাবাদে আসামি মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।