সব সংবাদ
খেলা

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে পানামার ক্যাম্পে দুই খেলোয়াড়ের মধ্যে হাতাহাতি

শনিবার বাংলাদেশ সময় রাত ৩টায় ইংল্যান্ড বনাম পানামা ম্যাচ অনুষ্ঠিত হবে। এর আগে পানামার অনুশীলন ক্যাম্পে দুই ফুটবলার ওয়াটারম্যান ও রদ্রিগুয়েজের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটেছে। কোচ টমি ক্রিস্টিয়ানসেন বিষয়টি স্বীকার করে বলেছেন, এটা বড় কোনো ঘটনা নয়।

আজ শনিবার বাংলাদেশ সময় রাত ৩টায় ইংল্যান্ড ও পানামার মধ্যে গ্রুপ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পানামার অনুশীলন ক্যাম্পে উত্তেশনা দেখা দিয়েছে। খেলোয়াড়দের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটেছে। ভিডিও ফুটেজে দেখা যায়, পানামার খেলোয়াড় ওয়াটারম্যান ও রদ্রিগুয়েজ পাশাপাশি দাঁড়িয়ে আছিলেন। হুট করে তাদের মধ্যে তর্ক শুরু হয় এবং একজন আরেকজনকে ধাক্কা দেন। সতীর্থরা এগিয়ে এসে তাদের নিবৃত করেন। পানামার কোচ টমি ক্রিস্টিয়ানসেন সংবাদ সম্মেলনে বিষয়টি স্বীকার করে বলেন, এটা খুবই স্বাভাবিক ঘটনা। ক্যাম্পে এমনটা হচ্ছে মানে খেলোয়াড়রা এখনো প্রাণোচ্ছ্বল আছে। তিনি চান, এমনটা নিয়মিত ঘটুক। কারণ এর অর্থ তারা তাদের সর্বোচ্চটা দিতে চায় এবং একাদশে ঢুকতে মরিয়া আছে। লিডসের সাবেক এই কোচ আরও বলেন, ইংল্যান্ডের খেলোয়াড়দের প্রিমিয়ার লিগে ও চ্যাম্পিয়ন্স লিগে খেলতে দেখেছি। তাদের সম্পর্কে আমার ধারণা আছে। ইংল্যান্ডের বিপক্ষে উন্নতি করতে চাইলে সেট পিসে করতে হবে। কারণ তারা ওই জায়গায় খুবই শক্তিশালী। বিশেষ করে ডেক্লান রাইস। জানি না, তিনি খেলবেন কিনা। পানামা গ্রুপের দুই ম্যাচে ক্রোয়েশিয়া ও ঘানার বিপক্ষে দুর্দান্ত লড়াই করেও হেরে গেছে। ইংল্যান্ড ম্যাচটা তাদের জন্য আরও কঠিন হবে। কারণ গ্রুপের সেরা দল তারা।