সব সংবাদ
খেলা

বগুড়ার গাবতলীতে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২৭ জুন শনিবার বগুড়ার গাবতলীতে বেগম খালেদা জিয়া স্মৃতি জুনিয়র মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। রেড ড্রাগন দল ১ গোলে বিজয়ী হয়।

২৭ জুন শনিবার বগুড়ার গাবতলী উপজেলার দূর্গাহাঁটা লালখাঁ পাড়া যুব সমাজের আয়োজনে স্থানীয় স্কুল মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি জুনিয়র মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সমাজসেবক আলহাজ্ব আব্দুল বারী। এতে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সহমিনা আক্তার রুমা, দুর্গাহাটা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ হামিদ, সমাজসেবক আব্দুল করিম, সাজেদুর রহমান সঞ্জু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন এবং সমাজসেবক আব্দুল হাকিম প্রাং। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন দূর্গাহাটা ইউপির ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল ইসলাম আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা রুস্তম আলী, বোরহান উদ্দিন, আব্দুর রহিম, নজরুল ইসলাম নান্নু, যুবদল নেতা মুঞ্জু মিয়া, বাদল মিয়া, আবু শাহীন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোহতাছিন বিল্লা মুন, ছাত্রদলের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাবীবে মিল্লাত মিল্টন এবং বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ফাইনাল ম্যাচে রেড ড্রাগন ও দ্যা লায়ন ক্লাব অংশগ্রহণ করে। খেলায় রেড ড্রাগন ১ গোলে বিজয়ী হয়। প্রধান অতিথি সাবেক এমপি লালু বিজয়ী দল ও রানার-আপ দলের অধিনায়কের হাতে একটি করে ছাগল বিতরণ করেন। এর আগে প্রধান অতিথি উভয় দলের খেলোয়াড়দের মাঝে গ্রীন কলাকোপা এস্টেটের সৌজন্যে গোল্ড ম্যাডেল প্রদান করেন।