ময়মনসিংহ শিক্ষাবোর্ডের নতুন সচিব হলেন প্রফেসর এনামুল হক
প্রফেসর মো. এনামুল হক ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ভিত্তিতে তিনি এই পদে পদায়ন পেয়েছেন। তিনি ১৮তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা এবং ১৯৯৯ সালে শিক্ষা ক্যাডারে যোগদান করেন।
প্রফেসর মো. এনামুল হক ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের আলোকে শনিবার (২৭ জুন ২০২৬) দুপুরে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এর আগে, গত ২৫ জুন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে পদায়ন করা হয়। তিনি ১৮তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা এবং ১৯৯৯ সালে শিক্ষা ক্যাডারে যোগদান করেন। সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার আগে প্রফেসর এনামুল হক ময়মনসিংহ শিক্ষাবোর্ডের উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, আনন্দ মোহন কলেজসহ দেশের বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি তিনি শিল্প, সাহিত্য ও ক্রীড়ার প্রতিও আগ্রহী। দায়িত্ব গ্রহণের পর প্রফেসর এনামুল হক বলেন, তিনি সততা ও স্বচ্ছতার সঙ্গে আমার দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করবেন এবং সবার দোয়া ও সহযোগিতা কামনা করছেন।