নারায়ণগঞ্জের বন্দরে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ, রিকশাচালক গ্রেফতার
নারায়ণগঞ্জের বন্দরে এক রিকশাচালক ১৩ বছরের এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার হাতে আটক হয়। পুলিশ আসামি সজীব (৩০) কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।
নারায়ণগঞ্জের বন্দরে একটি ভয়াবহ ঘটনা ঘটেছে। গত ২৫ জুন সন্ধ্যা ৭টায় ২৩ নং ওয়ার্ড বন্দরের নবীগঞ্জ কবিলের মোড় এলাকায় একটি কলাগাছের নিচে ১৩ বছরের এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা সজীব (৩০) নামের এক যুবককে আটক করে পুলিশে সোর্পদ করেছে। আটক সজীব ২৪ নং ওয়ার্ড বন্দরের নবীগঞ্জ বাগবাড়ী এলাকার সেলিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া এবং পেশায় রিকশাচালক।
ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) বিকাল সাড়ে ৫টায় কিশোরীটি নবীগঞ্জ বাসস্ট্যান্ডে হাটাহাটি করছিল। এ সময় রিকশাচালক সজীব মেয়েটিকে বাড়ির সামনে নামিয়ে দেওয়ার কথা বলে তার রিকশায় উঠতে বলে। মেয়েটি সরল বিশ্বাসে রিকশায় উঠে। কিছুদূর যাওয়ার পর সজীব মেয়েটিকে বলে চলো সাবদী থেকে ঘুরে আসি। তারপর রিকশায় করে মেয়েটিকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে সন্ধ্যা ৭টার দিকে বন্দরের কবিলের মোড় এলাকায় নিয়ে আসে। এরপর নির্জন স্থান কলাগাছের নিচে নিয়ে ধর্ষণ করে।
ধর্ষণ শেষে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে পালিয়ে যাওয়ার সময় মেয়ের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে রিকশাচালক সজীবকে আটক করে পুলিশে সোর্পদ করে।
এ ব্যাপারে ধর্ষণের শিকার কিশোরীর বাবা বাদী হয়ে ২৬ জুন শুক্রবার সজীবকে আসামি করে বন্দর থানায় মামলা করেছেন। পুলিশ ২৭ জুন শনিবার দুপুরে আসামি সজীবকে আদালতে প্রেরণ করেছে।