প্রাণ গ্রুপে রিজিওনাল সেলস ম্যানেজার পদে নিয়োগ
প্রাণ গ্রুপের ফিড সেলস বিভাগে রিজিওনাল সেলস ম্যানেজার পদে জনবল নিয়োগ করা হচ্ছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ জুন ২০২৬ এর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রাণ গ্রুপের ফিড সেলস বিভাগ রিজিওনাল সেলস ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২০ জুন শনিবার থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলবে আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত। এই পদের জন্য প্রার্থীর স্নাতক বা এমবিএ ডিগ্রি থাকতে হবে এবং পোল্ট্রি, মাছ, গবাদি পশু ও পশুখাদ্যের বাজার সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। এছাড়াও ঋণ নিয়ন্ত্রণ ও আদায় ব্যবস্থাপনায় দক্ষতা থাকলে প্রার্থী হিসেবে অগ্রাধিকার পাবেন। প্রার্থীর বয়স ২৮ থেকে ৪২ বছরের মধ্যে হতে হবে এবং সংশ্লিষ্ট খাতে ৫ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। চাকরি ফুলটাইম এবং অফিসে করতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এবং টি/এ, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট ও বছরে ২টি উৎসব বোনাসসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।