আজকের স্বর্ণের দাম কত? বাজুসের নতুন দাম নির্ধারণ
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ২০ জুন স্বর্ণের দাম কমিয়েছে। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা নির্ধারিত হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ৭৮ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে প্রতিদিন স্বর্ণ ও রূপার দাম ওঠানামা করছে। সে অনুযায়ী, আজ ২১ জুন রোববার সবশেষ নির্ধারিত দামে মূল্যবান এই ধাতু দুটি বিক্রি হচ্ছে।
গত ২০ জুন সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম কমিয়েছে। সেদিন প্রতি ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমেছে, তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৭৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম ৩৯ দফা বাড়ানো হয়েছে, ৩৮ দফা কমানো হয়েছে এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।