সব সংবাদ
অর্থনীতি

শনিবার ঢাকায় বন্ধ থাকবে যেসব মার্কেট ও দোকান

আসন্ন শনিবার (২৭ জুন) রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার দোকান ও মার্কেট বন্ধ থাকবে। জনসাধারণকে অপ্রয়োজনীয় সময় নষ্ট এড়াতে বাড়ি থেকে বের হওয়ার আগে এই তালিকা জেনে নিতে পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতিদিন মানুষের কেনাকাটার প্রয়োজন হয়। অনেকে আবার বিভিন্ন এলাকায় ঘুরতেও যান। কিন্তু যদি দেখেন যে সেখানে দোকান বা মার্কেট বন্ধ, তাহলে সময় নষ্ট হয় এবং মন খারাপ হয়ে যায়। তাই বাড়ি থেকে বের হওয়ার আগে জেনে নিন শনিবার রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

শ্যামবাজার, বাংলাবাজার, চাঁনখারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেন্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ ও শাঁখারী বাজার — এই এলাকাগুলোর দোকান বন্ধ থাকবে।

এছাড়াও বন্ধ থাকবে ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, নয়াবাজার, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার, শারিফ ম্যানসন ও আজিমপুর সুপার মার্কেট।