ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ, সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার পদে আবেদন চলছে
ব্র্যাক ব্যাংক পিএলসি সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নিয়োগ করছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৭ জুলাই ২০২৬।
ব্র্যাক ব্যাংক পিএলসি তাদের রিলেশনশিপ ইউনিট ৯ ও ১০ বিভাগে সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে আবেদনের জন্য প্রার্থীর স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, অর্থনীতি বা ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া করপোরেট খাতের ঋণ সংক্রান্ত নীতিমালা, আর্থিক বিশ্লেষণ, ট্রেড প্রোডাক্ট এবং সংশ্লিষ্ট শিল্পখাত সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় কার্যকর যোগাযোগে দক্ষতাও প্রয়োজন। প্রার্থীর কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। বয়সসীমা নেই। আবেদন করা যাবে আগামী ২৭ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত। অনলাইনে আবেদন করতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে এবং অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।