ইতিহাস গড়ে নকআউটে কেইপ ভার্ড! সৌদিকে রুখে উৎসবে মাতল ৫ লাখ ৯৩ হাজার জনসংখ্যার দেশ
প্রথম বিশ্বকাপে খেলতে এসেই নকআউটে উঠে গেল কেইপ ভার্ড। সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে তারা গ্রুপ রানার্সআপ হয়েছে। উরুগুয়েকে হারিয়ে স্পেন শীর্ষে।
হিউস্টনে বাংলাদেশ সময় শনিবার সকালে ‘এইচ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সৌদি আরবের সাথে গোলশূন্য ড্র করেছে কেইপ ভার্ড। টানা তিন ড্রয়ে, ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে দলটি। অন্য ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারানো স্পেন, তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে নকআউটে উঠেছে। এই গ্রুপ থেকে ছিটকে গেছে সৌদি আরব ও উরুগুয়ে। দুই দলেরই ২ পয়েন্ট করে। প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই নকআউটে উঠল মাত্র পাঁচ লাখ ৯৩ হাজার জনসংখ্যার দেশ কেইপ ভার্ড। শেষ ষোলে শিরোপাধারী আর্জেন্টিনার বিপক্ষে খেলবে তারা। ম্যাচের শুরুতে দুই দলই সমানে সমান ছিল। দ্বিতীয়ার্ধে সৌদি আরবের গোলকিপার ওয়াসি দারুণ সেভ করেন। শেষে নুনো দা কস্তা বাইরে মেরে সুযোস নষ্ট করলেও, ড্রয়ে পয়েন্ট পেয়ে গ্রুপ দ্বিতীয় হওয়ায় উৎসবে মাতে কেইপ ভার্ড।