নরওয়ের বিপক্ষে প্রথমার্ধেই হ্যাটট্রিক, দেম্বেলের ঐতিহাসিক কীর্তি
ফরাসি ফরোয়ার্ড ওসমান দেম্বেলে বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ খেলোয়াড় হিসেবে প্রথমার্ধে হ্যাটট্রিক করেছেন। নরওয়ের বিপক্ষে মাত্র ৩২ মিনিটে তিন গোল করে তিন কিংবদন্তি ক্লোসে, গার্ড মুলার ও সান্দর কচিসের তালিকায় নাম লেখালেন।
বিশ্বকাপের মঞ্চে নরওয়ের বিপক্ষে অসাধারণ এক কীর্তি গড়েছেন ফ্রান্সের তারকা ওসমান দেম্বেলে। গ্রুপ পর্বের এই ম্যাচে প্রথমার্ধেই হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লিখেছেন এ ফরাসি ফরোয়ার্ড। মাত্র ৩২ মিনিটের মধ্যে তিনটি গোল করে দেম্বেলে পূরণ করেন বিরল এই কীর্তি। ম্যাচের শুরু থেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। সপ্তম মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন দেম্বেলে। এরপর বিশ মিনিটে দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। তত্যক্ষণে ৩২ মিনিটে নিজের তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক পূরণ করেন। বিরতির আগেই তিন গোল করে তিন কিংবদন্তির তালিকায় নাম উঠলো দেম্বেলের। বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে প্রথমার্ধে হ্যাটট্রিক করা খুবই বিরল ঘটনা। এর আগে ২০০২ সালে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসে সৌদি আরবের বিপক্ষে, ১৯৭০ সালে গার্ড মুলার এবং ১৯৫৪ সালে হাঙ্গেরির সান্দর কচিস একই কীর্তি গড়েছিলেন। সেই এলিট তালিকায় এবার যুক্ত হলো দেম্বেলের নাম। পুরো ম্যাচজুড়ে দেম্বেলের গতি, নিখুঁত ফিনিশিং এবং প্রতিপক্ষের রক্ষণভাগ ভাঙার দক্ষতা ছিল চোখে পড়ার মতো। প্রতিটি আক্রমণে ছিলেন আত্মবিশ্বাসী এবং সুযোগ পেলেই তা কাজে লাগিয়েছেন অসাধারণ দক্ষতায়। প্রথমার্ধ শেষে ফ্রান্স ৩-১ গোলে এগিয়ে ছিল।