সব সংবাদ
খেলা

দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে

ফরাসি তারকা উসমান দেম্বেলে মাত্র ৩২ মিনিটে হ্যাটট্রিক করে নরওয়েকে ৪-১ গোলে পরাজিত করেন। এই জয়ে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে। নরওয়ের কোচ গুরুত্বপূর্ণ নকআউটের কথা মাথায় রেখে আর্লিং হালান্ডসহ একাধিক নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দেন।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্স নরওয়ের বিপক্ষে মাঠে নামে। খেলা শুরু হওয়ার পর প্রথম দিকে এমবাপ্পের শক্তিশালী শট ক্রসবারে লেগে ফিরে আসে। তবে ৭ মিনিটে দেম্বেলে বক্সের প্রান্ত থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে প্রথম গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন। ২০ মিনিটে এমবাপ্পের বাড়ানো বল থেকে দেম্বেলে দ্বিতীয় গোলটি করেন। এরপর ২১ মিনিটে আসগার্ড গোল করে নরওয়েকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। কিন্তু ৩২ মিনিটে দেম্বেলে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এবং ফ্রান্সকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে মাইক মিয়াঁন পেনাল্টি রক্ষা করেন। খেলার শেষদিকে দেজিরে দুয়ে ৯৩ মিনিটে ফ্রান্সের চতুর্থ গোলটি করেন। শেষ পর্যন্ত ফ্রান্স ৪-১ গোলের জয়ে গ্রুপ সেরা হয়ে শেষ বত্রিসগে জায়গা নিশ্চিত করে। এই ম্যাচে নরওয়ের কোচ স্টালে সোলবাকেন নকআউট পর্বের কথা মাথায় রেখে আর্লিং হালান্ড, মার্টিন ওডেগার্ড, আলেকজান্ডার শরলথ এবং গোলরক্ষক ওর্জান হাস্কজোল্ড নিল্যান্ডকে বিশ্রাম দেন। নরওয়ে নকআউটে আইভরি কোস্টের মুখোমুখি হবে।