বিশ্বকাপে ইরাককে ৫-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে থাকার আশা বাঁচাল সেনেগাল
বিশ্বকাপে গ্রুপ পর্বে তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে নকআউটে যাওয়ার সুযোগ রয়েছে। এই পরিস্থিতিতে সেনেগাল ইরাককে বড় ব্যবধানে হারিয়ে আশা জিইয়ে রেখেছে।
বিশ্বকাপে শেষ ষোলোতে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে সেনেগাল ইরাককে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে। মাত্র ৪ মিনিটেই কর্ণার থেকে হাবিব দিয়ারার শট প্রতিপক্ষের গায়ে লেগে জালে জড়ালে এগিয়ে যায় সেনেগাল। ১০ মিনিটে ভিএআরের সহায়তায় ডিফেন্ডার সুলাকার বিপজ্জনক ট্যাকলের জন্য লাল কার্ড দেখান রেফারি। ফলে ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় ইরাককে। প্রথমার্ধে সেনেগাল আক্রমণ চালিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫৬ মিনিটে ইসমাইলা সার গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর বদলি হিসেবে নেমে পাপে গেই ৫৯ ও ৭১ মিনিটে দুটি গোল করেন এবং একটি গোলে সহায়তা করেন। শেষদিকে বারা সাপোকো এনদিয়ায়ে আরও একটি গোল করলে ৫-০ ব্যবধানে নিশ্চিত হয় সেনেগালের বড় জয়। ৩ ম্যাচে দুই হার ও এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে সেনেগাল।