৩২ মিনিটের রেকর্ড! বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের তালিকায় দেম্বেলে
ফ্রান্সের উসমান দেম্বেলে মাত্র ৩২ মিনিটে হ্যাটট্রিক করে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়েছেন। সদ্য ব্যালন ডি'অর জয়ী এই তারকা ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপস্থাপন করে নরওয়ের বিপক্ষে দলকে বড় ব্যবধানে এগিয়ে রাখেন।
ফ্রান্সের স্ট্রাইকার উসমান দেম্বেলে বিশ্বকাপের ম্যাচে নরওয়ের বিপক্ষে মাত্র ৩২ মিনিটে হ্যাটট্রিক করে ইতিহাস রচনা করেছেন। এটি বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের তালিকায় দ্বিতীয় অবস্থানে। সবচেয়ে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ডটি ১৯৫৪ বিশ্বকাপে অস্ট্রিয়ার সাবেক স্ট্রাইকার এরিক প্রবস্টের, যিনি চেকোশ্লোভাকিয়ার বিপক্ষে মাত্র ২৪ মিনিটে তিনটি গোল করেছিলেন।
ম্যাচের শুরু থকেই আক্রমণাত্মক খেলা উপস্থাপন করছিল ফ্রান্স। সপ্তম মিনিটে দেম্বেলে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ২০তম মিনিটে আরেকটি দুর্দান্ত গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। নরওয়ে ২১তম মিনিটে থেলোনিয়াস আসগার্ডের গোলে ব্যবধান কমালেও ফরাসি আক্রমণের গতি থামাতে পারেনি।
৩২তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন সদ্য ব্যালন ডি'অর জয়ী এই তারকা। মাঝমাঠ থেকে অরেলিয়েন চুয়ামেনি বল পাঠান পেনাল্টি বক্সের ভেতরে দেম্বেলের কাছে। বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের দুর্দান্ত এক বাঁকানো শটে দূরের কোণে গোল করেন তিনি। নরওয়ের গোলরক্ষকের পক্ষে শটটি ঠেকানো সম্ভব হয়নি।