সব সংবাদ
খেলা

হলান্ড নেই একাদশে, ফ্রান্সের বিপক্ষে মাঠে নামছে এমবাপ্পে

নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ডকে শেষ ৩২ রাউন্ডের ম্যাচে একাদশে রাখা হয়নি। নরওয়ের আগের দুই ম্যাচে চার গোল করা হলান্ডকে পূর্ণ ফিট রাখতে এই সিদ্ধান্ত নিয়েছেন কোচ স্টালে সোলবাকেন। অন্যদিকে ফ্রান্স চার পরিবর্তন এনে একাদশ সাজিয়েছে।

নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ডকে শেষ ৩২ রাউন্ডের ম্যাচে একাদশে রাখা হয়নি। নরওয়ের কোচ স্টালে সোলবাকেন সম্ভবত এই কারণেই 'আই' গ্রুপে ফ্রান্সের বিপক্ষে শেষ ম্যাচে হলান্ডকে একাদশে রাখেননি। নরওয়ের আগের দুই ম্যাচে চার গোল করা হলান্ডকে শেষ ৩২ রাউন্ডের ম্যাচে পূর্ণ ফিট রাখতে চান সোলবাকেন। মার্টিন ওডেগার্ডকেও একাদশে রাখা হয়নি। নরওয়ের একাদশে রয়েছেন এগিল সেলভিক (গোলকিপার), লেও ওস্তিগার্ড, ফ্রেদ্রিক বজোর্কান, হেনরিক ফালশেনার, প্যাট্রিক বার্গ, ফ্রেদ্রিক আউরসনেস, ক্রিশ্চিয়ান থর্সভেড, থেলোনিয়াস আসগার্ড, আন্দ্রেয়াস শেলদেরুপ, অস্কার বব ও ইয়ুর্গেন স্ত্রান্ড লার্সেন। অন্যদিকে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম চারটি পরিবর্তন এনেছেন একাদশে। অ্যাটাকিং মিডফিল্ডার দেজিরে দুয়ে ফিরেছেন একাদশে। শেষ ৩২ দলের রাউন্ড আগেই নিশ্চিত করেছে ফ্রান্স। ফ্রান্সের একাদশে রয়েছেন মাইক মিয়াঁন (গোলকিপার), জুলস কুন্দে, ম্যাক্সেন্স লাক্রোয়া, দায়ো উপামেকানো, থিও এরনান্দেজ, অরেলিয়েঁ চুয়ামেনি, ইব্রাহিমা কোনাতে, উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, দেজিরে দুয়ে ও কিলিয়ান এমবাপ্পে।