কালীগঞ্জে শিক্ষা ও কল্যাণমুখী উপকরণ বিতরণ অনুষ্ঠান
গাজীপুরের কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। এই কর্মসূচীর আওতায় ১৫৭ জন শিক্ষার্থীকে সাইকেল, ১৫০ জন নারীকে সেলাই মেশিন এবং ২০টি পরিবারকে ছাগল প্রদান করা হয়।
২৬ জুন ২০২৬ তারিখে গাজীপুরের কালীগঞ্জ আর.আর.এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচী ও সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একেএম ফজলুল হক মিলন এমপি। এসময় সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালনা করেন।
বিতরণের বিবরণে জানা যায়, মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত ১৫৭ জন অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীকে বাইসাইকেল, ১৫০ জন দুঃস্থ নারীকে সেলাই মেশিন, গরীব অসহায় ২০টি পরিবারকে ছাগল, ১০টি পরিবারকে গৃহনির্মাণ সামগ্রী এবং ৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল স্মার্ট বোর্ড, সাংস্কৃতিক ও ক্রীড়া সরঞ্জাম ও পানির ফিল্টার বিতরণ করা হয়। এই উদ্যেশ্য হলো শিক্ষার মানোন্নয়ন, ডিজিটাল শ্রেণীকক্ষ বাস্তবায়ন এবং সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়ন করা।
অনুষ্ঠানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী রেজাউর ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।