সব সংবাদ
স্বাস্থ্য

শাহবাগে আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার

রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবনের একটি ফ্ল্যাট থেকে ৩২ বছর বয়সী এক নারী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ভবনের ১৪ তলার ওই ফ্ল্যাট থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন। নিহত চিকিৎসকের নাম ডা. ফারাহ ফোরদৌস (৩২)। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জন বিভাগের ফেজ বি রেসিডেন্ট প্রশিক্ষণার্থী ছিলেন। এর আগে তিনি ৩৯তম বিসিএসে সহকারী সার্জন হিসেবে যোগ দেন এবং ২০১৭ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। শাহবাগ থানা সূত্রে জানা গেছে, ডা. ফারাহ খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রামের আব্দুর রশিদ ও ফেরদৌসি রশিদ দম্পতির মেয়ে। তিনি ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন এবং ওই ফ্ল্যাটটিতে একা বসবাস করতেন। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।