সব সংবাদ
জাতীয়

শাহবাগের আবাসিক ভবনে চিকিৎসকের মৃতদেহ উদ্ধার

রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে ৩২ বছর বয়সী এক নারী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (২৬ জুন ২০২৬) শাহবাগ থানার আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবনের ১৪ তলার একটি ফ্ল্যাট থেকে ডা. ফারাহ ফোরদৌস (৩২) নামে এক চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডা. ফারাহ ফোরদৌস ৩৯তম বিসিএসে সহকারী সার্জন হিসেবে চাকরি যোগদান করেন। পরবর্তীতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জন বিভাগে রেসিডেন্ট হিসেবে প্রশিক্ষণ শুরু করেন এবং বর্তমানে তিনি ফেজ বি রেসিডেন্ট প্রশিক্ষণার্থী ছিলেন। ২০১৭ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে তিনি এমবিবিএস পাস করেন।

শাহবাগ থানা সূত্রে জানা গেছে, ডা. ফারাহ ফোরদৌস খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রামের আব্দুর রশিদ ও ফেরদৌসি রশিদ দম্পতির মেয়ে। তিনি ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন এবং ফ্ল্যাটটিতে একা বসবাস করতেন। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা সম্ভব হয়নি।