সব সংবাদ
জাতীয়

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগল উদ্ধারে গারো সম্প্রদায়ের চারজনের মৃত্যু, পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে গারো সম্প্রদায়ের চারজন প্রাণ হারিয়েছেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ফকির মাহবুব আনাম স্বপন শনিবার ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

টাঙ্গাইলের মধুপুর উপজেলার জলই গ্রামে শনিবার (২০ জুন) সকালে একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে গারো সম্প্রদায়ের চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার খবর পেয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ফকির মাহবুব আনাম স্বপন মন্ত্রীর নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার। এ সময় মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন এবং মধুপুর থানার ওসি ফজলুল হক উপস্থিত ছিলেন।

মন্ত্রীর পক্ষ থেকে নিহত চারজনের পরিবারের সদস্যদের কাছে দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। বিকালে সংশ্লিষ্ট পরিবারের প্রতিনিধিদের হাতে এ সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। এ সময় মন্ত্রীর পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করা হয়।