সুইজারল্যান্ডে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সুইজারল্যান্ডে পৌঁছেছেন। যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিতে তিনি সেখানে গেছেন বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মার্কিন ভাইস প্রেসিডেন্টের একজন মুখপাত্র রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে, স্থানীয় সময় রোববার ২১ জুন তিনি দেশটির উদ্দেশে রওনা দেন। তবে সফরের উদ্দেশ্য বা সম্ভাব্য বৈঠক সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। শনিবার (২০ জুন) মার্কিন ভাইস প্রেসিডেন্ট সাংবাদিকদের জানান, পারমাণবিক ইস্যু এবং লেবাননের যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অগ্রগতি হওয়ার আশা করছেন। ভ্যান্স বলেন, লেবাননে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকেই যাচ্ছে এবং উত্তেজনাও কিছুটা কমছে। এটি এমন একটি বিষয়, যা নিয়মিতভাবে পর্যবেক্ষণ ও পরিচালনা করতে হবে, যাতে ইসরাইল এবং লেবানন— উভয় দেশই নিরাপদ ও স্থিতিশীল থাকতে পারে।