সব সংবাদ
খেলা

মরিনিওর বিতর্কিত মন্তব্য: ব্রাজিল-ফ্রান্স-ইংল্যান্ড-জার্মানি দ্রুত বিদায় নিক

রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ কোচ জোসে মরিনিও বিশ্বকাপ থেকে ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড ও জার্মানির দ্রুত বিদায় চেয়েছেন। তাঁর দাবি, এতে করে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা তাড়াতাড়ি ফিরে এসে প্রাক-মৌসুমের প্রস্তুতিতে অংশ নিতে পারবেন।

বিশ্ব ফুটবলে নতুন বিতর্কের সৃষ্টি করেছেন জোসে মরিনিও। আগামী মৌসুম থেকে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নেওয়া এই পর্তুগিজ কোচ একটি পডকাস্টে বলেছেন, তিনি চান ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড ও জার্মানির মতো বড় দলগুলো যেন বিশ্বকাপ থেকে দ্রুত বিদায় নেয়। তাঁর যুক্তি, এই খেলোয়াড়রা তাড়াতাড়ি ফিরে এলে প্রাক-মৌসুমের প্রস্তুতিতে তাঁরা তরতাজা থাকবে।

এবারের বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের মোট ১০ জন ফুটবলার বিভিন্ন দেশের হয়ে খেলছেন। তারা আটটি ভিন্ন দলে প্রতিনিধিত্ব করছেন। এর মধ্যে রয়েছেন ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র ও এন্ড্রিক, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও অরেলিয়াঁ চুয়ামেনি, ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম, জার্মানির আন্তোনিও রুডিগার, বেলজিয়ামের থিবো কর্তোয়া, উরুগুয়ের ফেদেরিকো ভালভার্দে, অস্ট্রিয়ার ডেভিড আলাবা এবং তুরস্কের আর্দা গুলের।

মরিনিও আরও জানান, গ্রুপ পর্বে তিনি খুব কম ম্যাচই দেখেছেন এবং মূলত নকআউট পর্ব থেকেই বেশি মনোযোগ দেবেন। তাঁর মতে, বিশ্বকাপ সর্বোচ্চ মানের টুর্নামেন্ট হলেও গ্রুপ পর্বে একপেশে ম্যাচ কম দেখা যায়। তিনি আশা করেন, নকআউট পর্ব থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দেখা যাবে।

নিজের দেশ পর্তুগাল সম্পর্কে মরিনিও বলেন, তিনি স্বাভাবিকভাবেই পর্তুগালকে ফাইনালে দেখতে চান। এছাড়া ইংল্যান্ডের পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন এই কোচ।