চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৭ সমঝোতা সই
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে মোট ১৭টি সমঝোতা স্মারক (এমইউও) সই হয়েছে। এর মধ্যে ১৩টি দুই দেশের মন্ত্রণালয়গুলোর মধ্যে, ৩টি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড (বিডা) এবং চীনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এবং ১টি বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে সই হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে ব্যাপক সমঝোতা হয়েছে। গত ২১ জুন মালয়েশিয়া সফরের পর তিনি চীনে পৌঁছান এবং বেইজিংয়ে তিন দিনের রাষ্ট্রীয় সফর শুরু করেন। বৃহস্পতিবার গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হয়। শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। এই সফরে ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে বলে সরকারপ্রধানের কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৩টি মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয়ে, ৩টি বিডার সাথে চীনা প্রতিষ্ঠানগুলোর এবং ১টি রাজনৈতিক দলের মধ্যে এই সমঝোতা হয়েছে। বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে এই প্রথম সমঝোতা সই হলো। ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর।