সব সংবাদ
জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, বেনজীরকে ফেরাতে এখনো অপেক্ষায়

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, দুবাই থেকে গ্রেফতার পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এখনো UAE সরকারের কোনো জবাব পাওয়া যায়নি। প্রয়োজনীয় কাগজপত্র ইতোমধ্যেই পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ শুক্রবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি জানান, বেনজীর আহমেদকে গ্রেফতারের খবর দুবাই থেকে মেইলে জানানোর পর, তার ৩০ দিনের মধ্যে কাগজপত্র পাঠানোর জন্য বলা হয়েছিল। কিন্তু মাত্র তিন দিনের মধ্যেই সেসব প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়ে দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে এবং দূতাবাস সেসব ইউএই সরকারের কাছে হস্তান্তর করেছে। এখনো ইউএই সরকারের তরফ থেকে কোনো জবাব আসেনি। বেনজীর অন্য দেশের পাসপোর্ট বহন করছেন বলে শোনা যাচ্ছে, এ বিষয়ে তাকে ফেরানো কঠিন হতে পারে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, তার সর্বশেষ অবস্থান সম্পর্কে তারা যা জানেন, তিনি ফেডারেল পুলিশের হেফাজতে আছেন।