সব সংবাদ
আন্তর্জাতিক

চীনের বিপ্লবী বীরদের স্মৃতিস্তম্ভে প্রধানমন্ত্রী তারেক রহমানের পুষ্পস্তবক অর্পণ

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত বিপ্লবী বীরদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন। ২৬ জুন ২০২৬ তারিখে সকাল ৯টা ১৫ মিনিটে এই অনুষ্ঠানে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরের অংশ হিসেবে বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত বিপ্লবী বীরদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন। ২৬ জুন ২০২৬, শুক্রবার সকাল ৯টা ১৫ মিনিটে (চীনের স্থানীয় সময়) এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এসময় চীনের বিপ্লবী বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং বিউগলে শ্রদ্ধার সুর বাজানো হয়। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি সম্মান জানান। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।