সব সংবাদ
শিক্ষা

সাস্ট ক্লাবের নতুন কমিটির নেতৃত্বে আব্দুস ছালাম ও নাজমুল হুদা শাহিন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন সাস্ট ক্লাবের ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী আব্দুস ছালাম সভাপতি এবং সমাজবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী নাজমুল হুদা শাহিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন সাস্ট ক্লাব লিমিটেডের ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ২০ জুন শুক্রবার ক্লাবটির অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করা হয়। নতুন কমিটিতে অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী আব্দুস ছালাম সভাপতি এবং সমাজবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী নাজমুল হুদা শাহিন সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। কমিটিতে অন্যান্য পদে রয়েছেন সহসভাপতি মেহেদি মাসুদ ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ মো. কামরুজ্জামান এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে মো. আরিফুল হক শাপলা, মোহাম্মদ নাজমুল হক, মো. শাহাদাত হোসাইন টিপু, মোস্তাফিজুর রহমান নয়ন, মো. কামাল হোসেন ও শাহিন মিয়া।

কমিটি গঠন প্রক্রিয়ায় দেখা যায়, বিভিন্ন পদে অতিরিক্ত প্রার্থী না থাকায় নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজন হয়নি। ফলে সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ২০১৮ সালে যাত্রা শুরু করা সাস্ট ক্লাব লিমিটেড গত বছরের এপ্রিলে একটি অ্যাডহক কমিটি গঠন করেছিল, যেখানে আব্দুস ছালাম এবং নাজমুল হুদা শাহিন দায়িত্বে ছিলেন। এই কমিটি ৬ মাসের মেয়াদে নির্বাচন আয়োজন ও নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের জন্য কাজ করেছে।