বিশ্বকাপ ট্রফির দাম চার বছরে দ্বিগুণ, সোনার দাম বৃদ্ধির ধাক্কা
কাতার বিশ্বকাপের পর থেকে বিশ্বকাপ ট্রফির বাজারদর প্রায় দ্বিগুণ হয়ে গেছে। আর্জেন্টিনা জয়ের সময় যেখানে ২ কোটি ১৭ লাখ টাকা ছিল, এখন তা ৬ কোটি ৭৩ লাখ টাকায় পৌঁছেছে।
২০২২ সালে কাতার বিশ্বকাপ জয় করেছিল লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। মেসি যখন সেই ট্রফি হাতে তুলেছিলেন, তখন তার দাম ছিল প্রায় ২ লক্ষ ৭৭ হাজার ডলার বা ভারতীয় মুদ্রায় ২ কোটি ১৭ লাখ টাকা। চার বছরের মধ্যে সেই ট্রফির দাম বেড়ে দাঁড়িয়েছে ৭ লক্ষ ১৩ হাজার ডলার বা ৬ কোটি ৭৩ লাখ টাকায়। অর্থাৎ দাম প্রায় তিনগুণ হয়ে গেছে।n
nএই ট্রফিটি তৈরি হয়েছে ১৮ ক্যারাটের সোনা দিয়ে। এতে মোট ৪.৯৩ কেজি সোনা রয়েছে এবং সব মিলিয়ে ওজন ৬.১৭৫ কেজি। বিশ্বজুড়ে সাম্প্রতিক রাজনৈতিক টানাপড়েন, বাণিজ্যের অনিশ্চয়তা এবং বিভিন্ন অঞ্চলে চলমান যুদ্ধের কারণে সোনার দাম আকাশচুম্বী হয়েছে। পাল্লা দিয়ে বেড়েছে বিশ্বকাপ ট্রফির বাজারদরও।n
n১৯৭৪ সালে এই ট্রফি তৈরি হয়েছিল মাত্র ২৫ হাজার ডলারে, যা ভারতীয় মুদ্রায় ২ লাখ টাকার কিছু বেশি। পাঁচ দশকের মধ্যে এর দাম প্রায় ২৮ গুণ বেড়েছে। অন্যান্য প্রতিযোগিতার ট্রফির সাথে তুলনা করলে বিশ্বকাপ ট্রফি একেবারে আলাদা মানের। উয়েফার চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি মূল্য মাত্র ১৬ লাখ টাকা এবং ইউরোপা লিগের ২১.৫০ লাখ টাকা। এগুলো রুপা দিয়ে তৈরি। আমেরিকায় বর্গ-ওয়ার্নার ট্রফির দাম ১ কোটি টাকার বেশি হলেও বিশ্বকাপ ট্রফির কাছাকাছি পৌঁছাতে পারেনি কোনো ট্রফিই।