সনির নতুন উদ্যোগ: বাংলাদেশের শীর্ষ ওয়েডিং স্টুডিওগুলোর সাথে জোট
সনি বাংলাদেশে 'সনি আলফা ওয়েডিং স্টুডিও অ্যালায়েন্স' নামে একটি নতুন পার্টনারশিপ চালু করেছে। এই উদ্যোগের মাধ্যমে দেশের শীর্ষ ৯টি ওয়েডিং ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি স্টুডিওকে একত্রিত করা হবে।
সম্প্রতি ব্র্যান্ড সনি 'সনি আলফা বাংলাদেশ ওয়েডিং স্টুডিও অ্যালায়েন্স' নামের একটি নতুন পার্টনারশিপের যাত্রা শুরু করেছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো দেশের সেরা ছবি ও ভিডিও নির্মাতাদের আরও শক্তিশালী করা। রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই অ্যালায়েন্সের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে দেশের খ্যাতনামা ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, স্টুডিও প্রতিষ্ঠাতা এবং সংশ্লিষ্ট শিল্পের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই অ্যালায়েন্সের মাধ্যমে দেশের সেরা সৃজনশীল কাজের অভিজ্ঞতা, জ্ঞান ও দক্ষতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। সনি তাদের আধুনিক ক্যামেরা প্রযুক্তি এবং বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করবে। এই অ্যালায়েন্সে বাংলাদেশের শীর্ষস্থানীয় ৯টি ওয়েডিং ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি স্টুডিও একসাথে যুক্ত হয়েছে। স্টুডিওগুলো হলো- ড্রিম উইভার, রিলস অ্যান্ড স্টোরিজ, রেমিনিসেন্স ফটোগ্রাফি, কে. নাসিফ ফটোগ্রাফি, ছায়াছবি, স্ন্যাপশট, চিত্রগল্প, তানভীর আলী ফটোগ্রাফি এবং ব্রাইডাল হেরিটেজ। এছাড়া পেশাদার ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফারদের সনির অনুমোদিত ডিলারদের কাছ থেকে আসল পণ্য ক্রয়ের জন্যও উৎসাহিত করছে প্রতিষ্ঠানটি।