সব সংবাদ
ফেনী

পুলিশের কঠোর অবস্থানে ফেনীতে মাঠে নামতে পারেনি আওয়ামীলীগ

২৩ জুন ফেনী আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশের কঠোর অবস্থানের কারণে দলটি মাঠে নামতে পারেনি। এদিন বিএনপি, জামায়াত, যুবদল ও ছাত্রদল বিভিন্ন কর্মসূচি পালন করে। এর আগে গত সপ্তাহে পুলিশ স্টেশন রোডে মিছিল করা ৬ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।

২৩ জুন ফেনী আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের দিন পুলিশ কঠোর অবস্থান নেয়, যার ফলে আওয়ামীলীগ মাঠে নামতে পারেনি। দিনটিকে কেন্দ্র করে পুলিশ শহরের মাষ্টারপাড়া মোড়সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে সক্রিয় ছিল। একই সময়ে বিএনপি, জামায়াত, যুবদল ও ছাত্রদল সহ সরকার ও বিরোধী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মাঠে উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ফেনী আওয়ামীলীগের দুই গ্রুপের ঝটিকা মিছিলসহ বিক্ষিপ্ত কর্মসূচির পরিকল্পনা ছিল। এর আগে গত সপ্তাহের বুধবার ভোরে স্টেশন রোডে নাসিম গ্রুপের অনুসারীরা মিছিল করে। এ ঘটনায় অভিযান চালিয়ে পুলিশ ৬ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। মঙ্গলবার আওয়ামীলীগের নৈরাজ্য ঠেকাতে ফেনীতে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী ও যুবদল। জেলা যুবদল বড় আকারে শহরে বিক্ষোভ প্রদর্শন করে। এছাড়া আগেরদিন থেকে শহরে মহড়া দেয় ছাত্রদল। সোমবার রাতে যুগ্ম-সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলালের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ পাটোয়ারীর নেতৃত্বে মোটরসাইকেল মহড়া দেওয়া হয়।