সব সংবাদ
অর্থনীতি

বিদ্যুতের দাম বাড়ায় প্রিপেইড মিটার গ্রাহকদের নতুন নির্দেশনা

জুন থেকে নতুন বিদ্যুৎ মূল্য কার্যকর হওয়ায় প্রিপেইড মিটার গ্রাহকদের ২০০ বা তার বেশি ডিজিটের টোকেনের মাধ্যমে মিটার আপডেট করার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। গ্রাহকরা সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার ওয়েবসাইটে গিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

বৃহস্পতিবার (২৫ জুন) বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জুন মাসের শুরু থেকে বিদ্যুতের নতুন মূল্যবৃদ্ধি কার্যকর হওয়ায় প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের মিটার আপডেট করতে হবে। এজন্য ২০০ বা তার বেশি ডিজিটের টোকেন কিনে মিটারে লোড করতে হবে। সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী সংস্থার ওয়েবসাইটে প্রদর্শিত নির্দেশনা অনুসরণ করে এই কাজ করা যাবে। যেকোনো সমস্যায় সংশ্লিষ্ট সংস্থার হটলাইনে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা নম্বর ১৬৯৯৯-এর পাশাপাশি বিপিডিবি (১৬২০০), পল্লী বিদ্যুতায়ন বোর্ড (১৬৮৯৯), ডিপিডিসি (১৬১১৬), ডেসকো (১৬১২০), নেসকো (১৬৬০৩) এবং ওজোপাডিকো (১৬১১৭) এই কল সেন্টারগুলোতে ফোন করে সহায়তা নেওয়া যাবে।