জুলাই চেতনা বিক্রি করে এখন প্রাডো গাড়িতে চড়েন - সংসদে বিএনপি সদস্যের সমালোচনা
ময়মনসিংহ-১০ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট আলোচনায় জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বিক্রি করার তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, অনেকে আগে রিকশায় চড়তেন, এখন জুলাই চেতনা বিক্রি করে প্রাডো গাড়িতে চড়েন।
বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে ময়মনসিংহ-১০ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বিক্রি করে অনেকে তাদের জীবনযাত্রা বদলে ফেলেছেন। আগে যারা রিকশায় চড়তেন, এখন তারা প্রাডো গাড়িতে চড়েন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে আখতারুজ্জামান আরও বলেন, জুলাই তো বিক্রি করার বিষয় না। যারা জুলাই চেতনা বিক্রি করেন, তাদের প্রতি অনুরোধ জানাব, তারা আগে কিসে চড়তেন এখন কিসে চড়েন? কোন বাসায় থাকেন তারা? মাঝে মধ্যে লাইভ করলে এই জাতি দেখত তারা আগে কোথায় ছিলেন, এখন পরিবর্তনটা কী রকম হয়েছে?