সব সংবাদ
আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৬৪

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ফলে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। এই দুর্ঘটনায় আরও ৯৭১ জন আহত হয়েছেন। দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন।

ভেনেজুয়েলায় বুধবার সন্ধ্যায় অন্তত দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেয়েছে, যার ফলে এ পর্যন্ত ১৬৪ জনের মৃত্যু হয়েছে। প্রথম ভূমিকম্পটি ৭ দশমিক ২ মাত্রার ছিল এবং এটি সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে আঘাত হানে। মাত্র ৪০ সেকেন্ড পরই ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস প্রাথমিকভাবে জানিয়েছিল, এই ভূমিকম্পে এক লাখ মানুষের মৃত্যু হতে পারে। তবে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সর্বশেষ আপডেটে ১৬৪ জনের মৃত্যুর তথ্য জানিয়েছেন এবং ৯৭১ জন আহত হয়েছেন বলে উল্লেখ করেছেন। এই ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন জায়গায় শতশত ঘরবাড়ি ধসে পড়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের জিওলোকেশন করা ভিডিওতে ভবন ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা গেছে। উপকূলীয় শহর কাতিয়া লা মারওয়ে একটি পাহাড়ের ঢালে বেশ কয়েকটি ভবন ধসে পড়তে দেখা গেছে। আতঙ্কিত বাসিন্দারা তাদের প্রিয়জন ও পোষা প্রাণীসহ ভবনগুলো থেকে বেরিয়ে এসে রাস্তায় জড়ো হয়েছেন এবং আতঙ্কর ভয়ে সারারাত বাইরে কাটিয়েছেন। অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ইতোমধ্যে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন।