বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন অধ্যায়: ১৩টি সমঝোতা স্মারক সই
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে দুই দেশের প্রধানমন্ত্রীদের মধ্যে দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার দুই দেশের মধ্যে এই ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয় বলে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস উইং থেকে জানানো হয়েছে। একইদিনে দ্বি-পাক্ষিক বৈঠকে বসেছেন চীনের প্রধানমন্ত্রী লি কুয়াং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকাল ৫টায় বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই দেশের মধ্যে দ্বি-পাক্ষিক বৈঠক শুরু হয়েছে এবং বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে চীনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন চীনের প্রধানমন্ত্রী।