ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান ধর্ম সচিবের
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেছেন, ইসলামী মূল্যবোধ, সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম দেশের তৃণমূল পর্যায়ে নৈতিকতা, ধর্মীয় শিক্ষা ও মানবিক মূল্যবোধ বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
২৫ জুন ২০২৬ তারিখে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে নৈতিকতা ও ধর্মীয় মুল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (৮ম পর্যায়) বার্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ (এনডিসি) গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ইসলামী মূল্যবোধ, সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম দেশের তৃণমূল পর্যায়ে নৈতিকতা, ধর্মীয় শিক্ষা ও মানবিক মূল্যবোধ বিস্তারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, বর্তমান প্রজন্মকে আদর্শ, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক মূল্যবোধের চর্চা অত্যন্ত জরুরি। এই সময়ে তিনি প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও অংশীজনদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আঃ ছালাম খান। সভাপতিত্ব করেন নৈতিকতা ও ধর্মীয় মুল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পের পরিচালক এস. এম. তরিকুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ মাহবুব আলম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব শেখ মুর্শিদুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন এবং প্রকল্পের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।