সব সংবাদ
জাতীয়

নান্দাইলে প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে সড়ক সংস্কার কাজ শুরু, জনদুর্ভোগ লাঘবের আশা

ময়মনসিংহের নান্দাইলে মধুপুর-দেওয়ানগঞ্জ সড়কের বেহাল অবস্থায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছিল। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরীর তাৎক্ষণিক হস্তক্ষেপে সড়কের ক্ষতিগ্রস্ত অংশে সংস্কার কাজ শুরু হয়েছে।

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মধুপুর থেকে দেওয়ানগঞ্জ মহাসড়কের নির্মাণকাজে ঠিকাদারের গাফিলতির কারণে রাস্তাটি বেহাল দশায় পড়ে যানবাহন ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরীর দৃষ্টিগোচর হলে তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি গ্রহণ করেন এবং ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের দ্রুত সড়কটি চলাচলের উপযোগী করার নির্দেশ প্রদান করেন। প্রতিমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার (২৫ জুন) থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা হাটশিরা বাজারসংলগ্ন লক্ষীপুর জামে মসজিদের পাশের ক্ষতিগ্রস্ত অংশে মাটি ভরাট ও সংস্কারকাজ শুরু করেছেন। প্রতিমন্ত্রী কয়েক বছর আগেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়া সত্ত্বেও ঠিকাদার কেন কাজ বন্ধ রেখেছিলেন তা খতিয়ে দেখে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন এবং নিজেই পুরো কাজের তদারকি করছেন। স্থানীয় এলাকাবাসী ও যানবাহন চালকরা প্রতিমন্ত্রীর এই দ্রুত ও আন্তরিক উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন।