সব সংবাদ
আন্তর্জাতিক

ভারতে ট্যুরিস্ট ভিসা আবার চালু, বাংলাদেশিদের জন্য আবেদন শুরু ২৮ জুন

বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগে আবার ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত। নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, আগামী ২৮ জুন রবিবার থেকে বাংলাদেশিরা পাঁচটি ভিসা সেন্টারের মাধ্যমে আবেদন করতে পারবেন।

ভারত তাদের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর মাধ্যমে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা আবার চালু করার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করার পর ঢাকায় নিযুক্ত নতুন হাই কমিশনার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি জানান, আগামী ২৮ জুন রবিবার থেকে বাংলাদেশি নাগরিকরা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে এবং পর্যায়ক্রমে অন্যান্য শহরেও এ সেবা চালু হবে। হাই কমিশনার আরও বলেন, মানবিক বিবেচনায় জরুরি ক্ষেত্রে মেডিকেল ভিসার সুবিধা অব্যাহত থাকবে। তিনি আশা প্রকাশ করেন, এর ফলে দুই সার্বভৌম দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে।