সব সংবাদ
অন্যান্য

তাহিরপুর সীমান্তে ইয়াবাসহ মাদক কারবারি আটক

সুনামগঞ্জের তাহিরপুরে স্থানীয় জনতা চারাগাঁও সীমান্তের জঙ্গলবাড়ি থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে মামলা দায়ের করলে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তের জঙ্গলবাড়িতে মঙ্গলবার রাতে ইয়াবা কেনাবেচার সময় স্থানীয় জনতা এক মাদক কারবারিকে আটক করে। আটক ব্যক্তি লোকমান হেকিম তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও সীমান্তের কলাগাঁও পশ্চিম পাড়ার মৃত খোকন মিয়ার ছেলে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত ব্যক্তি ও ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট আলামতসহ হেফাজতে নেয়। বুধবার সকালে ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রফিকুর ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে আসামিকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।