সব সংবাদ
খেলা

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা, একাদশে নেইমার নেই

স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের একাদশ ঘোষণা করা হয়েছে। একাদশে জায়গা পাননি নেইমার, তবে শেষ ৩০ মিনিটে মাঠে নামার আশা করা হচ্ছে। হ্যামস্ট্রিং চোটের কারণে রাফিনিয়া খেলছেন না।

স্কটল্যান্ডের বিপক্ষে আজ গুরুত্বপূর্ণ এক ম্যাচে মাঠে নামছে ব্রাজিল। এই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে তারা প্রথম, দ্বিতীয় নাকি তৃতীয় হয়ে শেষ ৩২-এ যাবে। ফেরার কথা ছিল নেইমারের, কিন্তু শুরুর একাদশে তার জায়গা হয়নি। ধারনা করা হচ্ছে শেষ ৩০ মিনিটের দিকে তাকে মাঠে নামানো হবে। হ্যামস্ট্রিং চোটের কারণে রাফিনিয়ার খেলা হচ্ছে না এই ম্যাচে। হাইতির বিপক্ষে ম্যাচে তার জায়গায় নেমেছিলেন রায়ান। আজও কোচ কার্লো আনচেলত্তি তার ওপরই ভরসা রেখেছেন। ব্রাজিল দলে আর কোনো পরিবর্তন নেই। হাইতি ম্যাচ থেকে ১টা পরিবর্তন নিয়েই মাঠে নেমেছে আনচেলত্তির শিষ্যরা। ব্রাজিলের একাদশে আছেন আলিসন, দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস ও ডগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারেস ও লুকাস পাকেতা, এবং রায়ান, মাতেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।