সব সংবাদ
ফেনী

ফেনী চেম্বার নির্বাচন: হারুন-সাব্বির প্যানেলের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে অভিযোগ

ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী পক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ তুলেছেন সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত প্রার্থী আমান উদ্দিন কায়সার সাব্বির। তিনি বলেছেন, এসব ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। তাদের প্যানেল ১০ দফা কর্মপরিকল্পনা নিয়ে ভোটারদের কাছে যাচ্ছে।

ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষ প্যানেলের বিরুদ্ধে নানা অপপ্রচার ও ষড়যন্ত্র চালানোর অভিযোগ উঠেছে। সম্মিলিত ব্যবসায়ী উন্নয়ন পরিষদ (হারুন-সাব্বির প্যানেল) থেকে মনোনীত সিনিয়র সহ-সভাপতি প্রার্থী আমান উদ্দিন কায়সার সাব্বির এই অভিযোগ করেছেন।

গতকাল বিসিক শিল্পনগরী এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিপক্ষ প্যানেল বিভিন্ন ধরনের অভিযোগ ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। কিন্তু এসব ষড়যন্ত্র করে তাদের কোনো লাভ হবে না। তাদের প্যানেল ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং চেম্বারকে আরও গতিশীল ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে ১০ দফা কর্মপরিকল্পনা তুলে ধরেছে। এই পরিকল্পনা বাস্তবায়নে তাদের প্যানেলের বিকল্প নেই বলে তিনি দাবি করেন।

আমান উদ্দিন কায়সার সাব্বির আরও বলেন, ফেনীর ব্যবসায়ী সমাজের উন্নয়ন ও চেম্বারের স্বার্থ রক্ষায় তারা সম্মিলিত ব্যবসায়ী উন্নয়ন পরিষদ গঠন করেছেন। ভোটারদের প্রতি আহ্বান থাকবে, তারা যেন সচেতনভাবে তাদের মূল্যবান ভোট প্রয়োগ করেন এবং কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হন।

গণসংযোগ শেষে বিকেলে শহরের জুয়েলারি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন প্যানেলের প্রার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন সম্মিলিত ব্যবসায়ী উন্নয়ন পরিষদের জুনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী রিয়াজ মো. সাইদুর রহমান জুয়েল ও মো. মাঈন উদ্দিন।

পরিচালক (সাধারণ ক্যাটাগরি) পদপ্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ সোলায়মান, মোহাম্মদ নুর উদ্দিন, সাবরিনা চৌধুরী, আব্বাস ফারুক ভূঁইয়া, মো. নুরুল আফছার মজুমদার, আবদুল কাইয়ুম ও মো. শারাফাত হোসেন চৌধুরী। পরিচালক (সহযোগী ক্যাটাগরি) পদপ্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, হাবিবুর রহমান, মোহাম্মদ মাহবুবুল হক, রমিজ উদ্দিন আহমেদ, মোহাম্মদ আজীজুর রহমান, তৌহিদুল ইসলাম, আবু তালেব মজুমদার, মোস্তাফা কামাল, বিবি কুলছুম, মোহাম্মদ শোয়াইব, আরিফুল ইসলাম মাহমুদ ও মোহাম্মদ তামিম।

গণসংযোগকালে বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতারা এই প্যানেলের প্রতি সমর্থন জানান। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও শহর ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়া উদ্দিন মিষ্টার, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল ও জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার নাছির উদ্দিনসহ রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ এই প্যানেলের বিজয়ী প্রত্যাশা করেন।