বিশ্বকাপের রহস্যময় সমর্থক ‘উদি নেকো’: যাঁর অদ্ভুত বেশভূষায় লুকিয়ে ফুটবলের গভীর ভালোবাসা
বিশ্বকাপে তুরস্কের ম্যাচ চলাকালীন ক্যামেরায় ধরা পড়েন এক রহস্যময় সমর্থক। তাঁর অদ্ভুত পোশাক ও চেহারা দেখে অনেকে হতবাক হয়ে যান। পরে জানা যায়, তিনি তুর্কি ক্লাব বেসিকতাসের একনিষ্ঠ সমর্থক নেজদেত ওলচেরমান, যিনি নিজেকে ‘উদি নেকো’ নামে পরিচয় দেন।
কানাডার ভ্যাঙ্কুভারে ১৪ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে তুরস্কের ম্যাচ চলাকালীন আচমকাই ক্যামেরার লেন্স গিয়ে পড়েছিল এক অদ্ভুত চেহারার মানুষের ওপর। তাঁর পুরো মুখ কালো রঙে ঢাকা, চুল ও চোজোড়া ধবধবে সাদা, সঙ্গে একগাল লম্বা দাড়ি। অনেকের মনে হয়েছে যেন কোনো রহস্যময় মানব গ্যালারিতে বসে খেলা দেখছেন! সেই ছবি রাতারাতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। পরে জানা যায়, এই রহস্যময় সমর্থকের আসল নাম নেজদেত ওলচেরমান। তিনি তুর্কি ক্লাব বেসিকতাসের একনিষ্ঠ সমর্থক এবং নিজেকে ‘উদি নেকো’ নামে পরিচয় দেন। ‘নেকো’ এসেছে তাঁর আসল নাম নেজদেতের সংক্ষিপ্ত রূপ থেকে। আর যাঁরা তুরস্কের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘উদ’ বাজাতে পারদর্শী, তাঁদের বলা হয় উদি। তাঁর এই অদ্ভুত সাজ শুধু বিনোদন নয়, এর পেছনে রয়েছে গভীর এক দর্শন। এই রূপ মূলত ‘কালো ষাঁড়’-এর প্রতীক, যা শক্তি, সহনশীলতা আর কখনো হার না-মানার এক অদম্য মানসিকতাকে প্রকাশ করে। প্রতি ম্যাচের আগে আয়নার সামনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা নিখুঁতভাবে তিনি সাজেন। ওলচেরমান মূলত একজন সফল জুয়েলারি ব্যবসায়ী এবং অতীতে তিনি তুরস্কের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে দায়িত্ব পালন করেছেন। ফুটবলের প্রতি এমন নিখাদ ভালোবাসা দেখে বেসিকতাস ক্লাব কর্তৃপক্ষও তাঁকে একাধিকবার বিশেষভাবে সম্মানিত করেছে। তবে তুরস্কের বিশ্বকাপের স্বপ্দ এখন শেষ হয়ে গেছে। অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের কাছে হেরে তারা গ্রুপ পর্ব থেই বিদায় নিয়েছে।