সব সংবাদ
ফেনী

রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব'র ১২তম চার্টার দিবস উদযাপন

আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব'র ১২তম চার্টার দিবস কেক কাটার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। ২০১৫ সালের ২৩ জুন ফেনী শহরের তৃতীয় রোটারী ক্লাব হিসেবে এটি চার্টার প্রাপ্ত হয়।

রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব'র ১২তম চার্টার দিবস সদস্যদের সক্রিয় অংশগ্রহণে উদযাপিত হয়। ২০১৫ সালের ২৩ জুন তারিখে ২৩ জন চার্টার মেম্বার নিয়ে ক্লাবটি ফেনী শহরের তৃতীয় রোটারী ক্লাব হিসেবে রোটারী ইন্টারন্যাশনালের চার্টার প্রাপ্ত হয়। ক্লাবটির তত্ত্বাবধানে একটি রোটার্যাক্ট ক্লাব, একটি ইন্টার্যাক্ট ক্লাব এবং রোটাকিডস নামে শিশুদের একটি ক্লাব চালু রয়েছে। মিল্লাত গার্ডেন কনফারেন্স হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট মোহাম্মদ হানিফের সভাপতিত্বে চার্টার মেম্বার সাবেক সভাপতি সাইদুল মিল্লাত মুক্তার সঞ্চালনায় বক্তব্য রাখেন ডেপুটি কো-অর্ডিনেটর পিপি ইঞ্জিনিয়ার চঞ্চল দে সরকার, পিপি শাহ আলম ভুঁঞা, মুর্শিদে এলাহী শিপন, এলাহী হানিফ খন্দকার, চার্টার সেক্রেটারী মহিম উদ্দিন পৃথিবী, সেক্রেটারী আরাফাত উল মিল্লাত দিপুল, সেক্রেটারী ইলেক্ট ওবায়দুল্লাহ মামুনসহ রোটার্যাক্ট ও ইন্টার্যাক্ট ক্লাবের সদস্যবৃন্দ।

মূল প্রতিবেদন (Reference): রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব’র চার্টার দিবস উদযাপিত — দ্য ডেইলি স্টার লাইন