সব সংবাদ
ফেনী

পরশুরামে বণিক সমিতির নির্বাচন দাবী ও চুরির প্রতিবাদে মানববন্ধন

পরশুরাম বাজারে সাম্প্রতিক চুরির ঘটনা, ব্যবসায়ীদের নিরাপত্তা ও নির্বাচিত বণিক সমিতির দাবিতে বুধবার মানববন্ধন অনুষ্ঠিত হয়। ব্যবসায়ীরা অবিলম্বে বর্তমান অকার্যকর কমিটি বিলুপ্ত করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানান।

পরশুরাম প্রতিনিধি, ২৩ জুন ২০২৬: পরশুরাম বাজারে গতকালসহ সম্প্রতি বিভিন্ন সময় চুরির ঘটনা, ব্যবসায়ীদের নিরাপত্তা ও নির্বাচিত বণিক সমিতির দাবিতে বুধবার উপজেলা গেইটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা নূর মোহাম্মদের সভাপতিত্বে ও ব্যবসায়ী প্রতিনিধি জয়নাল আবেদীন রকির পরিচালনায় স্থানীয় ব্যবসায়ী ও দোকান মালিকদের যৌথ উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বর্তমান বণিক সমিতির দায়িত্বশীলদের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, বণিক সমিতির চরম অব্যবস্থাপনা ও উদাসীনতার কারণেই বাজারে প্রতিনিয়ত এমন চুরির ঘটনা ঘটছে। বাজারে নিরাপত্তা প্রহরী থাকা সত্ত্বেও যেই ছুরির ঘটনা ঘটতেছে তাতে ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা বাড়ছে। পরশুরাম বাজারের ব্যবসায়ী আপন ট্রেলারের স্বত্বাধিকারী অধিকারী বলেন, পরশুরামের চুরির মত ঘটনা জন্য অনির্বাচিত বণিক সমিতি দায়ী। পরশুরাম বাজারে তাঁর ৪২ বছরের ব্যবসায়ী জীবনে তিনি কখনো বণিক সমিতির নির্বাচন হতে দেখেননি। একজন ব্যবসায়ী বলেন, দেশ স্বাধীনের পর থেকে দেশে অনেক সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু পরশুরাম বাজারে বণিক সমিতির পরিবর্তন হয়নি। মানববন্ধনে ব্যবসায়ীরা অবিলম্বে বর্তমান অকার্যকর কমিটি বিলুপ্ত করার দাবি জানিয়েছেন এবং সুষ্ঠু ও ব্যবসাহীদের অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর ও জবাবদিহিমূলক কমিটি গঠনের জোর দাবি জানান।