সব সংবাদ
অন্যান্য

নীলফামারীর কিশোরগঞ্জে অবৈধ জাল কারখানায় অভিযান, ৫০ লাখ টাকার মালামাল জব্দ

নীলফামারীর কিশোরগঞ্জে অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকার মালামাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিক পালিয়ে গেলেও এক যুবককে আটক করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল বুধবার (২৪ জুন) বিকালে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের মধ্যরাজিব সয়ারকাজিপাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পুলিশ, উপজেলা প্রকৌশলী, মৎস কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। অভিযানে জব্দ করা হয়েছে অবৈধ জাল ও জাল তৈরির চারটি অটো সেলাই মেশিন। কারখানার মালিক পালিয়ে গেলেও একই গ্রামের দুলু মিয়া নামে এক যুবককে আটক করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইউএনও জানিয়েছেন, কারখানা মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের ও জব্দকৃত মালামালের ব্যবস্থা গ্রহণে মৎস্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।