সব সংবাদ
বিনোদন

পাকিস্তানি অভিনেত্রীর আর্জেন্টিনা ফ্যাশন শো! বিশ্বকাপ উন্মাদনায় মাতোয়ারা লুক

পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী ও মডেল নাওয়াল সাইদ বিশ্বকাপ ফুটবলের উত্তেজনায় মেতে উঠেছেন। আর্জেন্টিনার সমর্থনে একটি আকর্ষণীয় ফটোশুটে অংশ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন তিনি।

বিশ্বকাপ ফুটবল চলাকালীন সারা বিশ্বে যেমন উন্মাদনা চলছে, তেমনি বিনোদন জগতের তারকারাও এই আনন্দে যোগ দিচ্ছেন। এবার পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী ও মডেল নাওয়াল সাইদও বিশ্বকাপের উত্তেজনায় মাতোয়াল হয়ে উঠলেন। নাওয়াল সাইদ 'এক লাড়কি আম সি', 'ইয়াকিন কা সফর' এবং 'জান-এ-জাহান' নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। তিনি সবসময়ই ফ্যাশন সচেতন হিসেবে পরিচিত। এবার তিনি খেলাধুলার আনন্দকে ফ্যাশনের সঙ্গে মিলিয়ে এক অনন্য লুক উপস্থাপন করলেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল উপলক্ষে তিনি আর্জেন্টিনার প্রতি সমর্থন জানিয়ে একটি দারুণ গ্ল্যামারাস ফটোশুটে অংশ নেন। এই ফটোশুটে তিনি আর্জেন্টিনার জার্সির রঙে অনুপ্রাণিত একটি স্লিভলেস ক্রপ টপ, লাইট-ওয়াশ ওয়াইড-লেগ জিন্স এবং সাদা স্নিকার্স পরেছিলেন। তার এই ট্রেন্ডি স্ট্রিট-স্টাইল লুক খেলাধুলার উদ্দীপনা এবং আধুনিক ফ্যাশনের এক অনন্য মিশ্রণ উপস্থাপন করেছে। খোলা চুল, হালকা মেকআপ এবং আত্মবিশ্বাসী হাসিতে তিনি অনায়াসেই মোহময়ী রূপে দেখা দিয়েছেন। পরে তিনি এই ছবিগুলো তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য শুভকামনা জানান। তার এই স্পোর্টস-ফ্যাশন লুক প্রমাণ করে যে, খেলাধুলা এবং ফ্যাশনের মেলবন্ধন এই মৌসুমের অন্যতম সেরা ট্রেন্ড হয়ে উঠেছে।