সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর, আজকের সচিব কমিটির বৈঠকে পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত
নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে আজ বুধবার (২৪ জুন) সচিব কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বৈঠকে বেতন বৃদ্ধি, ভাতা বৃদ্ধি এবং কারিগরি-আইনি জটিলতা দূরীকরণসহ বেতন কাঠামো কত ধাপে বাস্তবায়ন করা হবে তা চূড়ান্ত হতে পারে।
নবম জাতীয় পে স্কেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত করতে আজ বুধবার (২৪ জুন) পে-স্কেল সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে বসছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন পুনর্গঠিত সচিব কমিটির এই বৈঠকে বেতন বৃদ্ধি, গেজেট প্রকাশ, পে স্কেল বাস্তবায়নের ধাপ নির্ধারণ, ভাতা বৃদ্ধি, বেতন বৈষম্য নিরসন এবং কারিগরি ও আইনি জটিলতা দূরীকরণসহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। মঙ্গলবার (২৩ জুন) অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, নবম পে স্কেল বাস্তবায়নে সচিব কমিটির প্রাথমিক পরিকল্পনা ছিল তিন ধাপে বেতন কাঠামো কার্যকর করা। তবে কর্মকর্তা-কর্মচারীদের দাবির পরিপ্রেক্ষিতে এটি দুই ধাপে বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা হবে। প্রস্তাব অনুযায়ী, যদি দুই ধাপে পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন (বেসিক) শতভাগ বৃদ্ধি পেতে পারে এবং বিভিন্ন ভাতার পরিমাণও বাড়ানো হতে পারে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেছেন, বুধবার সচিব কমিটির নির্ধারিত সভায় এই গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনায় আসতে পারে।