প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন
প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিং পৌঁছেছেন। বুধবার (২৪ জুন) সকালে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত 'গ্রীষ্মকালীন দাভোস' সম্মেলনে অংশ নেওয়ার পর দুপুরে বেইজিংয়ের উদ্দেশে রওনা হন এবং বিকেল ৫টা ৩৫ মিনিটে পৌঁছান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় সকাল ১০টায় ডালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর বার্ষিক সম্মেলনে অংশ নেন। চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই সম্মেলনে বাংলাদেশ, গিনি, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া ও মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রীরা উপস্থিত ছিলেন। এতে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে ১ হাজার ৭০০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নেন।
এরপর দুপুর ২টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন তিনি। সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রয়েছেন। বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি বেইজিং পৌঁছান।
এই সম্মেলনে অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং বিভিন্ন দেশের সেরা অনুশীলন ও অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
এর আগে ২২ জুন প্রধানমন্ত্রী মারয়েশিয়া থেকে তিন দিনের সফরে চীনের দালিয়ানে পৌঁছেছিলেন।