সব সংবাদ
খেলা

বাংলাদেশ না খেললেও বিশ্বকাপে মেতে উঠেছে দেশের মানুষ

ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ দল না থাকলেও, দেশের মানুষের মধ্যে বিশ্বকাপ নিয়ে উন্মাদনার কোনো কমতি নেই। ফিফা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলায় পোস্ট করে বলেছে, 'বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বাংলাদেশ বিশ্বকাপে বাঁচে'।

ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ দল অংশ না নিলেও, দেশের মানুষের মধ্যে এই টুর্নামেন্ট নিয়ে উৎসাহের কোনো ঘাটতি নেই। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, অলিগলি এবং প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন দলের সমর্থনে মানুষের উচ্ছ্বাস, মিছিল এবং বিশাল পতাকা প্রদর্শনের মাধ্যমে উৎসবে মেতে উঠতে দেখা যায়। ডিজিটাল দুনিয়ার কল্যানে এসব এখন বিশ্ববাসীও দেখছে। আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশের ফুটবল ভক্তদের উন্মাদনার খবর বেশ গুরুত্ব দিয়েই প্রকাশ করে। চলমান বিশ্বকাপেও ফুটবল জ্বরে কাঁপছে গোটা দেশ। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গণজমায়েতে খেলা দেখার ভিডিও শেয়ার করা হয়েছে ব্রাজিল সুপারস্টার নেইমারের টিমের পেজে। ফিফা নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলায় ক্যাপশন দিয়ে পোস্ট করেছে, 'বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বাংলাদেশ বিশ্বকাপে বাঁচে'। বাংলাদেশে মোটাদাগে দুই দলের সমর্থক বেশি — আর্জেন্টিনা ও ব্রাজিল। ভৌগোলিক বা রাজনৈতিক দিক থেকে বাংলাদেশের সঙ্গে এই দুই দেশের কোনো বিশেষ সম্পর্ক না থাকলেও তাদের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। ১৯৮৬ সালে বাংলাদেশে প্রথমবারের মতো টেলিভিশনে বিশ্বকাপ ফুটবল দেখানো হয়, তবে সেবার শুধুমাত্র নকআউট পর্বের খেলাগুলোই দেখানো হয়েছিল।