সব সংবাদ
জাতীয়

মহেশখালীতে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা, পুলিশের হাত থেকে রক্ষা পেল যুবক

মহেশখালীতে একটি ৬ তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করতে যাওয়া এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে হেফাজতে নিয়েছে।

মহেশখালী থানার পাশে অবস্থিত কুতুবউদ্দিনের ৬ তলা ভবনে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ছোট মহেশখালীর ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জসিম উদ্দিন ও সাবেক মহিলা মেম্বার নার্গিসের ছেলে মুন্না ভবনের ছাদে উঠে আত্মহত্যার জন্য লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় নিউরনের স্টাফ রিপন বিষয়টি দেখতে পেয়ে তাকে নির্বৃত্ত করার চেষ্টা করেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে মহেশখালী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যুবককে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। তবে কী কারণে ওই যুবক আত্মহত্যার চেষ্টা করেছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।