সব সংবাদ
অর্থনীতি

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামের জামিন মঞ্জুর

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রর জামিন মঞ্জুর করেছে আদালত। আজ বুধবার সকালে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামের জামিন মঞ্জুর করেছে আদালত। আজ বুধবার ওই মামলায় সাজেদুলের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে শ্রম আদালত-১-এর চেয়ারম্যান মো. গোলাম আজম এই আদেশ দেন। আদালতের এক কর্মচারী এমনটি জানান। এদিন সকালে রাজধানীর বনানী ডি-ব্লকের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, সকাল ৭টার দিকে অভিযান চালিয়ে সাজেদুলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।