সব সংবাদ
খেলা

নেইমারের ফেরার অপেক্ষা শেষ হচ্ছে! আনচেলত্তি কী বললেন

দীর্ঘ প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরছেন নেইমার। ব্রাজিল কোচ আনচেলত্তি জানিয়েছেন, তিনি পুরো ৯০ মিনিট খেলতে সক্ষম। আগামীকাল স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচেই মাঠে ফিরবেন এই তারকা ফরোয়ার্ড।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন যে নেইমার আগামীকাল স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে ফিরবেন। সি গ্রুপে দুই ম্যাচ শেষে ব্রাজিল শীর্ষে থাকলেও নকআউট নিশ্চিত হয়নি। তবে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্রাজিল তুলনামূলক স্বস্তিতে আছে। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি নেইমারের শারীরিক অবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, নেইমার এই সপ্তাহে ভালো অনুশীলন করেছে এবং ম্যাচের জন্য প্রস্তুত। তার গুণগত মান দলকে অনেক কিছু দিতে পারে। নেইমার গত ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় চোটে পড়েন। এর আগে ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের ম্যাচে চোটে পড়ার পর আর জাতীয় দলে ফিরতে পারেননি। প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরছেন তিনি। নেইমারকে কতক্ষণ খেলানো হবে এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও আনচেলত্তি স্পষ্ট করে বলেছেন, সে ৯০ মিনিটও খেলতে পারে। বাংলাদেশ সময় আগামীকাল ভোর চারটায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল।